ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মায়া’ ছবিতে মিথিলার ব্যতিক্রমী লুক

আকাশ বিনোদন ডেস্ক :

উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে পরিচালক রাজর্ষি দে তৈরি করছেন ‘মায়া’। ১৯৮৯ সালের কলকাতা থেকে গল্পের শুরু, যা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের- সেই গল্পই বলবে ‘মায়া’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। ছবিতে মিথিলার লুক প্রকাশ করা হয়েছে।

রাজর্ষি দে জানান, ‘‘আমার মনে হয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারীচরিত্র পাওয়া যেতো না বলেই হয়তো ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনির আসল চালিকাশক্তি কিন্তু লেডি ম্যাকবেথই। নারীর ক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরতে চেষ্টা করেছি গল্পটাকে।’’

মিথিলা জানান, ‘ছবিতে তিনটা আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। আশা করি, এখানে প্রথম এই কাজে আমার অভিনয় ভাল লাগবে সকলের।’

ছবিতে আরও অভিনয় করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, ময়ঙ্ক শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী। ‘মায়া’ মুক্তি পাবে ডিসেম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মায়া’ ছবিতে মিথিলার ব্যতিক্রমী লুক

আপডেট সময় ১১:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১