ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

যে শহরে ১২টা বাজে না কখনো

আকাশ নিউজ ডেস্ক: 

ঘড়ির কাঁটায় ১২টি সংখ্যা থাকবে এটিই স্বাভাবিক। কিন্তু বিশ্বে এমন একটি ঘড়ি আছে, যা অন্যসব ঘড়ি থেকে অনেকটাই আলাদা। ওই ঘড়িতে কখনও ১২টা বাজে না। কারণ ওই ঘড়িতে রয়েছে ১১টি সংখ্যা। সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর সোলোথার্নে রয়েছে এ রকম অদ্ভুত ঘড়ি।

সোলোথার্নে ঘুরতে এসে শহরের কেন্দ্রস্থল টাউন স্কয়ারের সামনে ঘড়ির দিকে তাকিয়ে পর্যটকরা কিছু সময়ের জন্য থমকে যান ঘড়িটি দেখে। কারণ ওই ঘড়িতে আছে ১১টি সংখ্যা। অর্থাৎ কখনও ১২টা বাজে না এই ঘড়িতে।

শুধু ঘড়ি নয়, এই শহরের সঙ্গে ১১ সংখ্যাটার সম্পর্কটা যেন একটু বেশিই। শহরের কমবেশি সব কিছুর সঙ্গেই জুড়ে রয়েছে ১১ সংখ্যাটি। যেমন এই শহরে রয়েছে ১১টি জাদুঘর, ১১টি গির্জা, ১১টি ঝরনাসহ আরও অনেক কিছু।

জানা গেছে, ২ হাজার বছর আগে রোমানদের হাতে পত্তন হওয়া শহরটি শুরুর দিকে এতটা জনপ্রিয় ছিল না। তবে দিন গড়াতেই এই শহরের সঙ্গে ১১ সংখ্যাটি জড়িয়ে গেছে কাকতালীয়ভাবে।

১২১৫ সালে যখন সোলোথার্নে কাউন্সিলর নির্বাচন হয়, তখন ১১ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। ১৪৮১ সালে সোলোথার্ন সুইস কনফেডারেশনের ১১তম প্রদেশ হিসেবে যুক্ত হয়। ওই সময় ১১ জন শহর রক্ষাকর্তা নিয়োগ করা হয়েছিল।

এরপর ১৫ শতকের গোড়ার দিকে শহরে সেন্ট আরসুস গির্জা নির্মাণ করা হয়। সেই গির্জায় রয়েছে ১১টি দরজা, ১১টি জানলা, ১১টি রো এবং ১১টি ঘণ্টা।

ওই গির্জা তৈরিতেও ব্যবহার করা হয়েছিল ১১ রকমের পাথর। সোলোথার্নে পা রাখলেই বোঝা যাবে ১১ সংখ্যার প্রতি শহরবাসীর দুর্বলতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

যে শহরে ১২টা বাজে না কখনো

আপডেট সময় ১১:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১