ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির এলপিজি কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫ স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলার দৌলতখানে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। প্রেমিক রাজমিস্ত্রি যুবক সালাহ উদ্দিন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রহম আলী বেপারীবাড়ির আবু তাহেরের ছেলে।

সরেজমিন তরুণী জানান, দুই বছর যাবত সালাউদ্দিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে সালাউদ্দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই এলাকার ঘোষেরহাটের একটি ফুসকার দোকানের নির্জন কক্ষে নিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত মঙ্গলবার মোবাইল ফোনে সালাউদ্দিনকে বিয়ের প্রস্তাব দিলে তাকে সালাউদ্দিনের বাড়িতে চলে আসার কথা বলে।

বুধবার দুপুরে প্রেমিকা বিয়ের দাবিতে সালাউদ্দিনের ঘরে এসে উঠেন। এ সময় সালাউদ্দিনের মা তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে সবাই সটকে পড়েন। নিরুপায় হয়ে তালাবদ্ধ ঘরের দরজায় অনশনে বসে পড়েন প্রেমিকা।

দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আপডেট সময় ১০:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১