ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলতে না পারার আক্ষেপ মরগ্যানের

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। মূলত বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখেই টাইগারদের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল ইংলিশদের।

কিন্তু সেই সফর পিছিয়ে গেছে ১৬ মাস! অথচ একই সময় আইপিএলের বাকি অংশে খেলবে তারা। তবে এখন বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় সাদা বলের ক্রিকেটে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান আক্ষেপ প্রকাশ করছেন।

করোনার কারণে স্থগিত আইপিএলের বাকি অংশে নিজ দেশের জাতীয় দলের খেলোয়াড়দের খেলার অনুমতি দেবে না বলে জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তদবিরে তাদের মত পাল্টে গেছে। এখন তারা আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলের বাকি অংশে খেলার জন্য মরগ্যানদের অনুমতি দিয়েছে। আর সেজন্য পিছিয়ে গেছে তাদের বাংলাদেশ সফর।

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ না খেলতে পারা নিয়ে বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক মরগ্যান বলেন, ‘আইপিএলের বাকি ম্যাচগুলোতে আমি খেলব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর থাকলে তখন বিষয়টা অন্য রকম হতো। বাংলাদেশে ম্যাচ খেলার সুযোগ পেলে বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যেত। কারণ, আমিরাত ও বাংলাদেশের পরিবেশের মধ্যে খুব একটা ফারাক নেই। কিন্তু সেই সফর পিছিয়ে গেছে। তাই আইপিএল খেলতে কোনো সমস্যা নেই। ‘

নিজে আইপিএলে খেলার জন্য প্রস্তুতি নিলেও ইংল্যান্ড দলের বাকিদের ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বলেন, ‘প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বিশ্বকাপের আগে যদি কেউ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চায়, তাহলে আইপিএল খেলতেই পারে। অথবা যদি কেউ বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিশ্বকাপে নামতে চায়, সেটাও কিন্তু খারাপ নয়। উভয় দিক দিয়েই লাভের সুযোগ আছে। এখন যদি কেউ খেলতে চায়, খেলবে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলতে না পারার আক্ষেপ মরগ্যানের

আপডেট সময় ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১