ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাড়া দেওয়া হচ্ছে ইমরান খানের বাসভবন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে পাকিস্তান। এজন্য প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারি বাসভবন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

অবশ্য ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানমন্ত্রীর বাসভবনকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ঘোষণা দেওয়ার পর ২০১৯ সালেই ইমরান খান ওই বাড়ি ছেড়ে দেন। বর্তমানে তিনি বানি গালায় বাস করেন। শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ই ব্যবহার করেন তিনি।

তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার এখন প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সামা টিভির প্রতিবেদনে জানা গেছে। শিক্ষামূলক অনুষ্ঠান, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওই বাসভবন ভাড়া দেওয়া হবে বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ভবনের অডিটোরিয়াম, দুটি অতিথি শালা এবং একটি লন ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী ভবনের শৃঙ্খলা ও সাজসজ্জা ঠিক রাখার জন্য দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশের ব্যর্থ অর্থনীতির উপর চাপ না দিতে সরকারি খরচ কমানোর জন্য ইমরান খান কঠোর পদক্ষেপ নিলেও গত তিন বছরে পাকিস্তানের অর্থনীতি ১৯ বিলিয়ন ডলার কমে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভাড়া দেওয়া হচ্ছে ইমরান খানের বাসভবন

আপডেট সময় ০৯:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১