ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় গ্রেফতার ৬

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে চালকসহ আন্তঃজেলা মাদক কারবারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের পেটের ভেতরে (পাকস্থলী) ইয়াবা ট্যাবলেট লুকানো ছিল।

মোবাইল বেইজ টাওয়ার বসানোর নামে চট্টগ্রাম থেকে পাকস্থলীতে করে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার বিভিন্ন মাদক কারবারীর কাছে পাচার করতেন চক্রের গ্রেফতার হওয়া সদস্যরা।

করোনা পরিস্থিতেও গত তিন মাসে চক্রটি ৫ থেকে ৭ টি ইয়াবার বড় বড় চালান ঢাকায় নিয়ে আসে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (০৪ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার (০৩ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভা এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রা গ-৩৩-৮৯১৫) দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় আটক করে র‌্যাব।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- ইমন হোসেন (২০), আজিজুল ইসলাম (২২), শাহিন মণ্ডল (৩০), মামুনুর রশিদ (২৫), হাসিবুর রহমান ইয়াছিন (১৮) ও ইমরান (৩১)।

এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯টি মোবাইল ফোন, নগদ ১৯শ নগদ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে, একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান কক্সবাজার থেকে বিশেষ কৌশলে (পাকস্থলির ভেতর) বহন করে প্রাইভেটকার যোগে রাজধানীর দিকে নিয়ে আসছে। চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গতিবিধি অনুসরণ করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসতেন। পরবর্তী সময়ে ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক কারবারীদের কাছে সরবরাহ করতেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় গ্রেফতার ৬

আপডেট সময় ০৭:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১