ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিরুনি অভিযানে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে: তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

চিরুনি অভিযানে এডিস মশা (ডেঙ্গু) নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বুধবার (৪ আগস্ট) খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো রয়েছে, আমরা তাদেরকে বারবার চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আমরা বলেছি যেন তারা সেগুলো পরিষ্কার করেন। আপনারা লক্ষ্য করেছেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম, এখানে লার্ভা পাওয়া গেছে। এটি আসলে খুবই দুঃখজনক।

তিনি বলেন, আমরা যদি নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার-পরিছন্ন না রাখি, উৎসগুলো নিধন না করি, তবে এটা (ডেঙ্গু নিয়ন্ত্রণ) অত্যন্ত কঠিন। তারপরও আমরা কাজ করে চলেছি। আমরা আশাবাদী, এই চিরুনি অভিযানের ফলে ডেঙ্গু রোগ বা এডিস মশার বিস্তার আমরা নিয়ন্ত্রণ রাখতে পারব।
মেয়র আরও বলেন, আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা করছি। তারপরও আমরা দায়িত্বহীনতা ও উদাসীনতা লক্ষ্য করছি। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই দায়িত্বশীল ভাবে কাজ করি তাহলে এটার বিস্তার এত দূর হতে পারে না। আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি। যত তথ্য পাচ্ছি, সবগুলোই আমরা নির্দিষ্টভাবে সেখানে গিয়ে কাজ করছি।

জনগণ সচেতন না হলে এক কোটি ২০ লক্ষ জনবসতির এই শহরে এডিস নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত কষ্টসাধ্য উল্লেখ তিনি বলেন, তারপরও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে মেয়র টিটি পাড়া পাম্প স্টেশন সংলগ্ন মাণ্ডা খালে বৃক্ষরোপণ করেন। পরে তিনি মতিঝিল টি অ্যান্ড টি কলোনিতে মশক নিয়ন্ত্রণ, সেগুনবাগিচা ও ইস্কাটন গার্ডেন রোডে নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় আরও মেয়র তাপসের সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিরুনি অভিযানে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে: তাপস

আপডেট সময় ০৭:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১