ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আবু সালেহ মো. নাসিম (জামাল) নামে এক বাংলাদেশি। বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা ২৫ মিনিটে মালয়েশিয়ার টেংকু এমপুরান রাহিম হাসপাতালে তিনি মারা যান।

মৃত মো. নাসিম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস।

তিনি জানান, মৃত্যুর দুদিন আগে তার করোনা নেগেটিভ আসে। করোনা ইউনিট থেকে স্থানান্তর করার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার কিডনি, হার্ট ও ফুসফুস ডেমেজ হয়ে গেছে।

প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। সে দেশের একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। নাসিম ২০১৬ সালে একবার দেশে আসেন। সে বছর নাসরিন আক্তারের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। দাম্পত্য জীবনে রয়েছে তিন বছরের শিশুকন্যা নোভা। আবারও নিজ কর্মস্থলে ফিরে যান তিনি।

একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস জানান, পরিবারের পক্ষ থেকে ভাইয়ের লাশ দেশে আনার জন্য আবেদন করেছিলাম। প্রয়োজনে আমরা স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে আনারও প্রস্তাব দিয়েছিলাম। তবে বৈদেশিক কর্মসংস্থান শাখা আমাদের কোনো প্রস্তাবে রাজি হয়নি। এখন সবাই ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ

আপডেট সময় ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১