ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

নিঃস্বার্থ বন্ধু পাওয়া দুষ্কর জানিয়ে আক্ষেপ নুসরাতের

আকাশ বিনোদন ডেস্ক :

স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধু পাওয়া দুষ্কর বলে এবার আক্ষেপ প্রকাশ করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সন্তানসম্ভবা এই তারকা বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে এই মন্তব্য করেন। সেই ছবিতে অভিনেত্রীর ফ্রেমে জায়গা করে নিয়েছে যশের পোষ্য সারমেয়।

নুসরাত জানান, যে তোমার কাছে থেকে কিছু না পাওয়ার আশা করে তোমাকে ভালবাসবে। এমন কাউকে খুঁজে পাওয়া বড়ই সুন্দর। নিঃস্বার্থ ভালোবাসা এতটাই মহার্ঘ, ভয় করে। তাকে আঁকড়ে রাখতে পারব তো? দম্ভ এই সম্পর্ক বুঝতে পারবে না। একমাত্র স্বার্থহীন বন্ধুত্ব বুঝতে পারবে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধু পাওয়া দুষ্কর। শুভ বন্ধুত্ব দিবস।

বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় আছেন এই সাংসদ নায়িকা। নতুন এই মন্তব্য কি বন্ধু দিবসের শুভেচ্ছা? না নেপথ্যে লুকিয়ে আছে অভিমান? যদি অভিমান হয়, তাহলে সেই অভিমান কাদের প্রতি? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

Tag :
আপলোডকারীর তথ্য

নিঃস্বার্থ বন্ধু পাওয়া দুষ্কর জানিয়ে আক্ষেপ নুসরাতের

আপডেট সময় ১০:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১