ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় দেশে ফেরেননি খালেদা: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকারের বিরুদ্ধে বিএনপির একটি চক্রান্ত সফল না হওয়ায় খালেদার দেশে ফেরা পিছিয়ে যায়। এছাড়া সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ ব্যর্থ হওয়ায় সময় দিয়েও খালেদা জিয়া দেশে ফেরেননি। বৃহস্পতিবার রাজধানীতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি দেশে যদি আসতেই না পারবেন, ডাক্তারের অ্যাপয়েনমেন্ট যদি পিছিয়েই যায়, তাহলে তারিখ দিছিলেন ক্যান? অন্য কিছু স্বপ্ন ছিল। ভেবেছিলেন অমুক ঘটিয়া যাইবে, তমুক ঘটিয়া যাইবে; কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু কিছুই ঘটে নাই, তাই তিনি আসতেও পারেন নাই।

শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু অশেষ রহমতে তিনি রক্ষা পাচ্ছেন।

তিনি আরো বলেন, চলতি বছরেই সরকারকে তিনটি বড় বাধা মোকাবেলা করতে হয়েছে। পাহাড়ি ঢলে হাওরে অসময়ে পানি আসার কিছুদিন পর শুরু হল বন্যা। স্বল্প সময়ের জন্য হলেও এই বন্যায় কিছুটা ক্ষতি হয়েছে। বন্যা যেতে না যেতেই শুরু হল রোহিঙ্গা সঙ্কট।

অপরাজেয় বাংলার আহ্বায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, চারু শিল্পী মনিরুজ্জামান, কৃষকলীগ নেতা এমএ করিম ও মহানগর আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় দেশে ফেরেননি খালেদা: মতিয়া

আপডেট সময় ০১:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭