ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলি তেলের ট্যাংকারে হামলায় ইরান জড়িত নয়: রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ওমান সাগরে ইসরায়েলের তেল ট্যাংকারে যে হামলা হয়েছে তার সঙ্গে ইরান জড়িত নয় বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দ্বিতীয় পরিচালক জামির কাবুলভ সোমবার ‘স্পুৎনিক’ বার্তা সংস্থাকে একথা বলেছেন।

তিনি জোরালো ভাষায় বলেন, “সামান্যতম কারণ নেই যার জন্য বিশ্বাস করা যায় যে, ইরান এই হামলায় জড়িত।”

গত বৃহস্পতিবার রাতে ওমান সাগরে ইসরায়েলি ট্যাংকারে হামলা হয় এবং শুক্রবার ইসরায়েলের মালিকানাধীন কোম্পানি জোডিয়াক মেরিটাইমের পক্ষ থেকে দুই ক্রু নিহত হওয়ার খবর জানানো হয়। নিহতদের একজন রোমানিয়ার নাগরিক, অন্যজন ব্রিটিশ নাগরিক।

এরপর ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্র আমেরিকা ও ব্রিটেন চটজলদি ইরানকে হামলার জন্য দায়ী করে। রোমানিয়াও বলেছে, হামলায় ইরান জড়িত। কিন্তু রুশ কূটনীতিক কাবুলভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তিনি সুস্পষ্ট করে বলেছেন, “ইসরায়েল ও তার মিত্রদের অভিযোগ সত্য বলে মেনে নেওয়া যাচ্ছে না কারণ আমাদের কাছে কোনও সত্য তথ্য নেই। যদি তারা সত্য তথ্য দিতে পারে তাহলে আমরা আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাব।”

এরইমধ্যে ইরান এই অভিযোগকে শিশুসুলভ বলে উড়িয়ে দিয়েছে এবং তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং রোমানিয়ায় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলি তেলের ট্যাংকারে হামলায় ইরান জড়িত নয়: রাশিয়া

আপডেট সময় ০১:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১