ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইনে রেডক্রসের ত্রাণবাহী নৌকায় বৌদ্ধদের হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণসামগ্রী নেয়ার সময় রেডক্রসের নৌযানে হামলা চালিয়েছে একদল বৌদ্ধ বিক্ষোভকারী। বুধবার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের বন্দরে প্রায় ৫০ টন ত্রাণসামগ্রী নৌকায় বোঝাই করার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রত্যক্ষদর্শী ও সরকারের তথ্য বিভাগ জানিয়েছে, বিক্ষোভকারীদের হাতে লাঠি ও ধাতব দণ্ড ছিল। এসময় তারা পেট্রোল বোমাও ছুঁড়েছে। প্রায় ২০০ পুলিশ সদস্য ঘটনাস্থলে হাজির হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ফাঁকা গুলি ছোড়ে।

ওই প্রত্যক্ষদর্শী আরো জানিয়েছেন, তিনি বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকারি তথ্য বিভাগ। তবে এ ঘটনায় কোনো ত্রাণকর্মী আহত হননি বলে জানিয়েছেন রেডক্রসের একজন মুখপাত্র।

রাখাইন রাজ্য সরকারের সচিব তিন মং সোই বলেন, ‘বিক্ষোভকারীরা ভেবেছিল, ওই ত্রাণসামগ্রী শুধু বাঙালিদের জন্য নেয়া হচ্ছিল।’ প্রসঙ্গত, রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে না দেশটির সরকার। তাদেরকে ‘বাঙালি’ বলে আখ্যায়িত করা হয়।

গত ২৪ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর বেশ কয়েকটি চৌকিতে হামলা হয়। এর জের ধরে সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মায়ানমারের সেনা ও পুলিশ। অভিযানে নিহত হয় অন্তত এক হাজার রোহিঙ্গা। জাতিসংঘের হিসেবে প্রাণভয়ে এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনের কিছু এলাকায় এখনো বেশ কিছু রোহিঙ্গা থাকলেও অবরুদ্ধ অবস্থার কারণে তারা খাদ্যসংকটে পড়েছে। এই পরিস্থিতিতে সেখানে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেয় আন্তর্জাতিক রেডক্রস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইনে রেডক্রসের ত্রাণবাহী নৌকায় বৌদ্ধদের হামলা

আপডেট সময় ০১:১৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭