ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ কোরিয়াকে কিম ইয়ো জংয়ের হুঁশিয়ারি!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আবারও উত্তপ্ত হয়ে উঠছে দুই কোরিয়ার সম্পর্ক। চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার। যদি এমনটা হয় তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের বোন কিম ইয়ো জং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিম ইয়ো জংকে তার ভাই ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মানা হয়।

কিম ইয়ো জং বলেন, সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে দীর্ঘ প্রায় এক বছর পর দ্বিপক্ষীয় যোগাযোগের জন্য স্থাপিত হটলাইন চালু হয়েছে। এর ফলে উভয় দেশের মধ্যে শিগগিরই সম্মেলন হচ্ছে বলে যে ধারণা করা হয় তা সঠিক নয়।

তার এই হুঁশিয়ারি এমন সময়ে এলো যখন দুই প্রতিবেশি দেশের সম্পর্ক পুনরুদ্ধারে দ্বিপক্ষীয় সম্মেলন আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে।

এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আমাদের সরকার ও সামরিক বাহিনী ওয়াশিংটনের সঙ্গে সিউলের মহড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দক্ষিণ কোরিয়াকে কিম ইয়ো জংয়ের হুঁশিয়ারি!

আপডেট সময় ০৭:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১