ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয়বারের মতো আবারও হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বার্তা সংস্থা রয়ার্টার্সের তথ্য অনুযায়ী, আগামী চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে আবারও হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইসমাইল হানিয়াহ। ফিলিস্তিনি ইসলামিক গ্রুপের এক কর্মকর্তা গতকাল রবিবার এ খবর নিশ্চিত করেছেন।

গাজায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন ইসমাইল হানিয়াহ। ৫৮ বছর বয়সী এই নেতা ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ওই বছর ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে সবাইকে অবাক করে জয়ী হয় হামাস। হেরে যায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টি। তখন থেকে হামাস গাজা শাসন করে আসছে।

২০০৬ সালের জানুয়ারি মাসে হওয়া ওই নির্বাচনের পর হানিয়াহ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তার নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

২০১৭ সাল থেকেই হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়াহ। এই সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকবার সহিংসতায় জড়িয়েছে গোষ্ঠিটি। সর্বশেষ গত মে মাসে টানা ১১ দিনের সহিংসতায় নারী-শিশুসহ গাজায় অন্তত ২৫০ ও ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্বিতীয়বারের মতো আবারও হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ

আপডেট সময় ০১:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১