ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য যেসব আমল করবেন

আকাশ নিউজ ডেস্ক:

রাসুল (সা.)-এর কাছে জিবরাইল (আ.) ওহি নিয়ে আসতেন। তিনি তার সঙ্গে ওহি পড়া ও মুখস্ত করার চেষ্টা করতেন, যা তার জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর ছিল।

তখন এ আয়াত নাজিল হয় এবং রাসুল (সা.)-এর কষ্টও কিছুটা লাঘব হয়। তিনি ওহি আয়ত্ত করতে প্রশান্তি লাভ করেন।

আল্লাহ বলেন- فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا –
অর্থাৎ সত্যিকার মালিক আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বাহা, আয়াত ১১৪)

দোয়া :
رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ- রাব্বি জিদনি ইলমা। অর্থ— হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।

এই দোয়া নিয়মিত পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি লাভ করে।

এ ছাড়া স্মরণশক্তি বৃদ্ধির কয়েকটি উপকারী আমল হলো—

১. সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা। কারণ গুনাহর কারণে মুখস্থশক্তিতে দুর্বলতা আসে।

২. অধিক হারে আল্লাহর জিকির করা। যেমন— সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া।

আল্লাহতায়ালা বলেন— واذكر ربك إذا نسيت“যখন ভুলে যান তখন আল্লাহর জিকির করুন”। (সুরা কাহাফ: ২৪)

৩. কোন কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থশক্তি বৃদ্ধি করে। যেমন- মধু ও কিসমিস খাওয়া।

ইমাম যুহরী বলেন: তুমি মধু খাবে; কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন: যে হাদিস মুখস্ত করতে চায় সে যেন কিসমিস খায়। (খতিব আল-বাগদাদির ‘আল-জামে’ ২/৩৯৪)

৪. মুখস্থশক্তি বৃদ্ধি ও ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধে আরও যে জিনিসটি সাহায্য করে, সেটি হচ্ছে— মাথায় শিঙ্গা লাগানো। এটিও পরীক্ষিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য যেসব আমল করবেন

আপডেট সময় ১০:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১