ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

ধর্ষণের মিথ্যা মামলায় জেল, স্ট্রোক করে বৃদ্ধের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ধর্ষণের মিথ্যা মামলা মাথায় নিয়ে ১০ মাস জেল খাটার পর বাড়িতে ফিরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্ট্রোক করে এক বৃদ্ধ হাজি মৃত্যুবরণ করেছেন। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর উপজেলার মাধবপুর কলেজপাড়া গ্রামের ওমান প্রবাসী ব্যবসায়ী হাজি শেখ আবুল হাছানকে (৫৫) গ্রামের কিছু কুচক্রী মহল মিথ্যা ধর্ষণের ঘটনা সাজিয়ে মামলা করে পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে। ওই গ্রামের চেয়ারা খাতুন বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধ হাজি শেখ আবুল হাছানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

গ্রেফতারের পর আদালতে অনেকবার জামিন চাওয়া হলেও তিনি জামিন পাননি। জেলে থাকা অবস্থায় গত ১ জুন ডিএনএ টেস্টের রিপোর্ট এসে পৌঁছলে তিনি জড়িত নন- এমন রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দেন।

১০ মাস জেল খাটার পর ঈদুল আজহার আগের দিন তিনি জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি আসার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সামাজিকভাবে তিনি হেয়প্রতিপন্ন হয়ে লোকসমাগমে নিজে অনেক ছোট হয়েছেন এমনটি ভেবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার দুপুরে তিনি তার নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে তার প্রবাসী ছেলে শেখ সোহেল রানা জানান, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে শুক্রবার আমার বাবা স্টোক করে মৃত্যুবরণ করেন। আমি এলাকাবাসী ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার বাবার অস্বাভাবিক মৃত্যু ও আমাদের সামাজিকভাবে হেয় করায় বিচার দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

ধর্ষণের মিথ্যা মামলায় জেল, স্ট্রোক করে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ১০:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১