ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

ভূমধ্যসাগর থেকে ৯৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভূমধ্যসাগর থেকে ৯৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অনেক আহত ছিলেন।

জার্মানির সি-ওয়াচ নামের একটি এনজিও শুক্রবার এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরে সি-ওয়াচ থ্রি জাহাজ দুটি নৌকা থেকে ৩৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

মাল্টার জন্য নির্ধারিত ভূমধ্যসাগরের তল্লাশি ও উদ্ধার জোনে এই দুটি নৌকাকে লিবিয়ার কোস্টগার্ড আটক করেছিল বলে জানিয়েছে এনজিওটি।

উদ্ধার হওয়াদের মধ্যে ৯ জন শিশু ছিল, যাদের কোনো অভিভাবক ছিল না। এর মধ্যে মধ্যে তিন জন বয়সে বেশ ছোট। নৌকায় সাত মাসের গর্ভবতী এক নারীও ছিলেন। উদ্ধার হওয়া সবাই দক্ষিণ সুদান, তিউনিসিয়া, মরক্কো, আইভরি কোস্ট ও মালির বাসিন্দা।

সি-ওয়াচ জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়াদের মধ্যে অনেক আহত ছিলেন। আহতদের কয়েকজন গুরুতর ‘ফুয়েল বার্নের’ শিকার ছিলেন।

পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যাওয়ার পর তা কারো শরীরে লাগলে ‘ফুয়েল বার্ন’ হয়। যে ধরনের নৌকাগুলোতে অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দেন সেখানে প্রায়ই ক্যান লিক করে বা উল্টে পড়ে পেট্রল নৌকায় থাকা সাগরের পানির সঙ্গে মিশে যায়।

এছাড়া শুক্রবার ভোররাতে লিবিয়ার তল্লাশি ও উদ্ধার জোনে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি কাঠের নৌকা থেকে ৬০ জনেরও বেশি ইউরোপ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে সি-ওয়াচ থ্রি। এখন থেকে উদ্ধার হওয়াদের বেশিরভাগই লিবিয়ার নাগরিক।

সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় লিবিয়া ও তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও ইউরোপের অন্যান্য অংশের উদ্দেশ্যে ছাড়া অভিবাসন প্রত্যাশীদের নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগর থেকে ৯৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

আপডেট সময় ০১:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১