ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগান সেনাদের অভিযানে নিহত ১৩১ তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার টুইটারে জানিয়েছে যে, আফগান সেনাবাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১৩১ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এছাড়া ৬২ জন আহত হয়েছে এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চালানো হয় গজনি, পাকতিকা, কান্দাহার, জাবুল, হেরাত, জওজান, তাখার ও কাপসিয়া প্রদেশে।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। তার আগে তালেবান আফগানিস্তানে তাদের তৎপরতা বাড়িয়েছে। একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে। আফগানিস্তানের তিনটি প্রদেশে শনিবার আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। শহর তিনটি আফগান সেনাবাহিনীর কাছ থেকে দখল করে নিতে চায় তালেবান।

তালেবানরা হেরাত, লস্কর গাহ ও কান্দাহার প্রদেশের কিছু অংশে প্রবেশ করেছে। শঙ্কা করা হচ্ছে যে, তালেবানরা এসব শহর দখল করে নিলে সেখানে মানবিক সঙ্কট তৈরি হতে পারে। তিনটি শহরই দেশটির গুরুত্বপূর্ণ জায়গা।

তালেবান ইতোমধ্যে দাবি করেছে যে, আফগানিস্তানের ৮৫ শতাংশ জায়গা তাদের দখলে। কিন্তু আফগান সরকার তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির সীমান্তবর্তী কিছু অঞ্চলও এখন তালেবানের দখলে।

তালেবানের নজর এখন আফগানিস্তানের শহরের দিকে। হেলমন্ড প্রদেশের রাজধানী লস্কর গাহ খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তালেবানরা শহরের খুব কাছে চলে গিয়েছে। এই শহরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বহু সেনা প্রাণ হারিয়েছে। এই শহরে সামনে বড় সংঘাতের শঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে গেলে তালেবানরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। দেশটির সরকার নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করতে পারবে না। এমনকি ছয় মাসেরও কম সময়ের মধ্যে পড়ে যেতে পারে দেশটির বর্তমান সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগান সেনাদের অভিযানে নিহত ১৩১ তালেবান

আপডেট সময় ১২:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১