ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন অনার্সপড়ুয়া একছাত্রী। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে প্রেমিক গা ঢাকা দিয়েছেন। ঘটনা বগারচর ইউনিয়নের খাসেরগাঁও গ্রামের।

কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও জামালপুর জাহেদা শফি মহিলা কলেজের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী ইয়াসমীন আক্তারের (২২) সঙ্গে পার্শ্ববর্তী খাসেরগাঁও গ্রামের শফিউল হকের ছেলে ইলিয়াস হক অন্তরের ৯ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।

কলেজছাত্রীর পরিবার জানায়, শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে ওই কলেজ ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বলেন। পরে কলেজ ছাত্রী ইয়াসমীন প্রেমিক অন্তরের বাড়িতে যান এবং তাকে বিয়ে করার জন্য অন্তরকে বলেন। কিন্তু অন্তর ও অন্তরের পরিবার বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবিতে সেখানেই অনশন শুরু করেন ওই কলেজ ছাত্রী। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। অনশন শুরু করার পর প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে যান।

অনশনরত ওই কলেজ ছাত্রী জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সর্বনাশ করেছে, আমি আমার অধিকার প্রতিষ্ঠা করেই বাড়ি ফিরব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আপডেট সময় ১০:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১