ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৫

স্বামীর সঙ্গে বনিবনা হয় না : রাস্তায় দুই শিশুপুত্রকে রেখে মা উধাও!

আকাশ জাতীয় ডেস্ক:

দুই শিশুপুত্রকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেলেন মা। বগুড়ার শাজাহানপুরের এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। জানা গেছে, গার্মেন্টস খোলায় গার্মেন্ট ঢাকা আসার পথে দুই ছেলে রেখে মা উধাও হয়ে যান। পরে শিশু দু’টিকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয় স্থানীয়রা।

ওই বাজারের দোকানদার রিপন আহমেদ জানান, তার দোকানের সামনে ছয় বছর ও ছয় মাস বয়সী দুই শিশুপুত্রকে কোলে নিয়ে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখেন। এর কিছুক্ষণ পর শিশু দু’টিকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশপাশের লোকজন ভিড় করে। পরে জানা যায়, শিশু দুটির মা তাদের ফেলে পালিয়েছেন। জানাজানি হওয়ার পর শিশু দু’টির পরিচয় পাওয়া গেলে স্বজনদের খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ কোরাইশী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের খবর দেওয়া হলে শিশুদের দাদা এসে তাদের বাড়ি নিয়ে যান। তারা শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিণপাড়ার রঞ্জিত প্রামানিকের সন্তান।

শিশুর দাদা অমূল্য প্রামানিক জানান, ১০ বছর আগে নওগাঁ জেলার আত্রাই থানার মনোয়ারী গ্রামে তার ছেলে রঞ্জিতের বিয়ে হয়। বর্তমানে তার ছেলে ঢাকায় এক পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। পারিবারিক কলহের জের ধরে কাউকে কিছু না বলে ছেলের বউ দুই শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে ছেলে ঢাকা থেকে বাড়ি এসে স্ত্রী ও সন্তানকে না পেয়ে শ্বশুড়বাড়িতে তাদের আনতে যান। কিন্তু তার স্ত্রী না এসে সেখানে তাকে অপমান করে। এ নিয়ে সেখানে সালিশও হয়। কিন্তু স্বামী-স্ত্রীর বনিবনা হয় না।

এদিকে ঢাকায় পোশাক কারখানা খোলার খবর পেয়ে আজ শনিবার সকালে ছেলে ঢাকার উদ্দেশে রওনা হন। এর মধ্যে খবর পান তার দুই নাতিকে তার মা রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাতি দু’টিকে বাড়ি নিয়ে আসেন এবং ছেলেকে বিষয়টি জানান। ছেলের বউয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী

স্বামীর সঙ্গে বনিবনা হয় না : রাস্তায় দুই শিশুপুত্রকে রেখে মা উধাও!

আপডেট সময় ১০:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১