ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান

লুঙ্গি পরে অফিস করলেন ওসি, ছবি ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের শরীরে বিষফোঁড়া অপারেশন করার কারণে লুঙ্গি পরে অফিস করে আলোচিত হয়েছেন। শুক্রবার লুঙ্গি পরে অফিস করার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ সময় কমেন্টবস্কে অনেকেই তাকে দায়িত্ব পালনে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে সাধুবাদ জানান।

জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের শরীরে একটি বিষফোঁড়া অপারেশন করার কারণে অসুস্থ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিজ বাসায় ছুটিতে ছিলেন। পরে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে লুঙ্গি পরেই অফিস করা শুরু করেন। শুক্রবার তার পোশাক পড়তে কষ্ট হওয়ার কারণে লুঙ্গি পরেই অফিস করছিলেন। তার এ লুঙ্গি পরে অফিস করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।

এদিকে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষফোঁড়ায় অসুস্থ থাকা অবস্থায় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মো. জাফর আহম্মেদের সঙ্গে নিয়মিত খোঁজ-খবর রেখেছেন বলে তিনি যুগান্তরকে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

লুঙ্গি পরে অফিস করলেন ওসি, ছবি ভাইরাল

আপডেট সময় ০৯:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১