ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যারিবীয় লিগে দল কিনল মোস্তাফিজের রাজস্থান

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) দল কিনল আইপিএলে বাংলাদেশি কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস।

বার্বাডোজ ট্রাইডেন্টসের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে ইএম স্পোর্টিং হোল্ডিংসের অধীনস্থ রয়্যালস স্পোর্টস গ্রুপ।

বার্বাডোজ ট্রাইডেন্টস দলটি সিপিএলের আসন্ন মৌসুমে বার্বাডোজ রয়্যালস নামে মাঠে নামবে। বিষয়টি রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজেও জানানো হয়েছে। বার্বাডোজের সমুদ্র সৈকতের নয়নাভিরাম দৃশ্যের ভিডিও আপলোড করে তারা লিখেছে, বার্বাডোজের সঙ্গে রাজস্থানের সাক্ষাৎ হয়েছে।

দল কেনার বিষয়ে রয়্যালস স্পোর্টস গ্রুপের চেয়ারম্যান মনোজ বাদালে বলেছেন, ‘বার্বাডোজের সঙ্গে এই চুক্তি সাক্ষর করে আমরা আনন্দিত। বার্বাডোজ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সবসময় আমাদের সমর্থন দিয়েছে। এই অঞ্চলের ক্রিকেটে ইতিবাচক অবদান রাখতে চাই আমরা।’

এমন চুক্তিতে উচ্ছ্বসিত বার্বাডোজ ফ্র্যাঞ্চাইজির প্রধান মানিশ প্যাটেলও। রয়্যালসের স্পোর্টস গ্রুপের চেয়ারম্যান মনোজ বাদালেকে শুভকামনা জানিয়ে মানিশ প্যাটেল বলেছেন, ‘রাজস্থান রয়্যালস ফ্যামিলির সঙ্গে নতুন চুক্তি করে আমরা রোমাঞ্চিত। বার্বাডোজ ও এর আশপাশের ক্রিকেট উন্নতিতে বড় সাহায্য করবে এই চুক্তি।’

ক্যারিবীয় লিগে দুর্দান্ত দল বার্বাডোজ। ২০১৪ ও ২০১৯ সালের আসরে শিরোপা জিতেছিল তারা। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্যারিবীয় লিগে দল কিনল মোস্তাফিজের রাজস্থান

আপডেট সময় ০৯:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১