ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক বছরের নিষেধাজ্ঞায় ৩ লঙ্কান ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলাকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলটির ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গার দায়ে েএই শাস্তি পেলেন তারা।

পাশাপাশি তাদের এক কোটি রুপি করে জরিমানাও করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে তিন ক্রিকেটারের শাস্তির কথা জানায় এসএলসি। এছাড়া মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলাকে ঘরোয়া ক্রিকেটেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে কুসল মেন্ডিস এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাও রয়েছে। আগামী দুই বছরের মধ্যে নিয়ম ভাঙলে এই শাস্তিও বাস্তবায়ন করবে বোর্ড। শাস্তি কাটানোর সময়টায় বোর্ডের প্রস্তাবিত চিকিৎসকদের কাছে নিয়মিত কাউন্সিলিং করাতে হবে তিন ক্রিকেটারকে।

এর আগে গত জুনে ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গেন মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা। তাৎক্ষণিকভাবে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। ঘটনার তদন্তে এরপর সুপ্রিম কোর্টের সাবেক বিচারককে প্রধান করে গঠন করা হয় পাঁচ সদদ্যের তদন্ত কমিটি। তারা সুপারিশ করেছিলেন মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার, ডিকভেলাকে ১৮ মাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের নিষেধাজ্ঞায় ৩ লঙ্কান ক্রিকেটার

আপডেট সময় ০৯:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১