ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে ইসরায়েলি সেনাদের আনাগোনা, লেবাননের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জোসেফ আউন তার দেশের সীমান্তে ইসরায়েলি সেনাদের উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোনও সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না।

শুক্রবার লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

জোসেফ আউন বলেন, “সীমান্তে ইসরায়েলি সেনাদের তৎপরতার ওপর আমরা নজর রেখে চলেছি। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরায়েলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।”

জেনারেল আউন আরও বলেন, লেবাননের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সতর্ক থাকবে এবং তারা দেশের নিরাপত্তা রক্ষার মেরুদণ্ড। তিনি বলেন, “আমরা আমাদের শপথের প্রতি বিশ্বাসী থাকব তাতে পথ যতই বিপদসংকুল হোক কিংবা চ্যালেঞ্জ যত বড় হোক। দেশের সামরিক বাহিনীকে রক্ষা করা এবং তাদেরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার প্রচেষ্টা অতীতে আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

ইসরায়েলের বিরুদ্ধে লেবানন ২০০০ ও ২০০৬ সালে দুইবার যুদ্ধ করেছে। ইসরায়েলের সঙ্গে ২০০৬ সালে ৩৩ দিনের যে যুদ্ধ হয় তাতে প্রধানত দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অংশ নেয় এবং তাদের প্রতিরোধমূলক যুদ্ধের মুখে ইসরায়েল জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়।

লেবাননে ইসরায়েলের আগ্রাসনের পর ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয় এবং দিন দিন এই সংগঠন দেশটির শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। হিজবুল্লার সাথে ইসরায়েল যে দুটি যুদ্ধে লিপ্ত হয়েছে তার দুটিতেই তেল আবিব বিপর্যয়ের মুখে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সীমান্তে ইসরায়েলি সেনাদের আনাগোনা, লেবাননের হুঁশিয়ারি

আপডেট সময় ০১:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১