ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা নিলেই দেওয়া হবে ১০০ ডলার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনার টিকার জন্য হাহুতাশ করছে, তখন আমেরিকায় ভ্যাকসিনের কোনো অভাব নেই। প্রতিটি রাজ্যের হাতেই যথেষ্ট সংখ্যক টিকা আছে। কিন্তু অনেকেই এখনো টিকা নিতে ভয় পাচ্ছেন। আমেরিকায় একটি বড় অংশের মানুষ টিকা নিতে চাইছেন না। টিকাবিরোধী আন্দোলনও হয়েছে দেশে। এরই মধ্যে নতুন করে করোনার প্রকোপ ছড়াতে শুরু করেছে দেশে। ডেল্টা সংস্করণ দ্রুত ছড়াতে শুরু করেছে। ফলে দ্রুত টিকাকরণ শেষ করা দরকার। এই পরিস্থিতিতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

এই পরিস্থিতিতে নতুন ঘোষণা জো বাইডেনের। তিনি জানিয়েছেন, এখনো যারা টিকা নেননি, তারা টিকা নিলেই সরকারের তরফ থেকে ১০০ ডলার দেওয়া হবে। বস্তুত, এর জন্য আলাদা ফান্ডেরও প্রয়োজন হবে না। আমেরিকার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড রিলিফের যে ফান্ড তৈরি করা হয়েছিল, সেখান থেকেই এই অর্থ দেওয়া সম্ভব।

বাইডেন বৃহস্পতিবার বলেন, যারা এর মধ্যেই টিকা নিয়ে ফেলেছেন, তারা নিশ্চয় ক্ষুব্ধ হবেন। কিন্তু দেশের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। সবাই টিকা না নিলে করোনা রোখা সম্ভব নয়। স্বাভাবিক জীবনেও ফিরে যাওয়া সম্ভব নয়। ফলে এখনো টিকা নিতে যারা অনিচ্ছুক, তাদের জন্য এই ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা নিলেই দেওয়া হবে ১০০ ডলার

আপডেট সময় ০৫:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১