ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা কেনার ঋণ দ্রুত দিতে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ টিকা কিনতে ঋণ দ্রুত ছাড় করণে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভ্যান ট্রটসেনবার্গসহ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ করেন।

শুক্রবার ( ৩০ জুলাই) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের সদস্য অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাণিজ্য সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এ বৈঠকে অংশগ্রহণ করেন আইএফসি’র দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন গ্যানডালফো, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট ইলাংগো পাচুমাথো, পরিচালক জুবিদা আলাওয়া, আইএফসি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ওয়েন্ডি ওয়ার্নার ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম।

বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও এতে বিশ্বব্যাংক গ্রুপের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
উপদেষ্টা বিশ্ব ব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ-এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে কোভিড মহামারি সত্ত্বেও বাংলাদেশের ৫.২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি প্রশংসিত হয়েছে। এতে বাংলাদেশের ম্যাক্রো-ইকোনমিক সক্ষমতা ও স্থায়ীত্বের বিষয়টি প্রমাণিত হয়েছে।

ট্রটসেনবার্গও বাংলাদেশের উন্নয়নের করেন। সেই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএফসি-এর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট-এর সঙ্গেও বৈঠকে মিলিত হন। উভয় পক্ষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টিকা কেনার ঋণ দ্রুত দিতে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ

আপডেট সময় ০১:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১