ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেলেনা জাহাঙ্গীরের বাসায় মাদক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উপকমিটির সদস্যপদ হারানো এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে র‌্যাব সদর দপ্তরে। এলিট ফোর্সটি বলছে, মাদক উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

অভিযানে থাকা র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযানে যায় র‌্যাব। রাত ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাসায় অভিযান চলছিল।

বাসাটি ঘিরে র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছে। এছাড়া বাড়িটির ভেতরে ঢুকে তল্লাশি চালাচ্ছে র‌্যাব। এর আগে রাত সাড়ে ৯টার দিকে এলিট ফোর্স র‌্যাবের নারী সদস্যরা ভেতরে ঢোকেন।

র‌্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই মাদক এলো সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র‌্যাব সদর দপ্তরে নেয়া হবে।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে আওয়ামী লীগের উপকমিটির পদ থেকে বাদ দেয়া হয়।

হেলেনাকে অব্যাহতি দেয়ার খবর জানিয়ে দলটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেছিলেন, ‘তিনি (হেলেনা) এগুলো আমাদের না জানিয়ে করেছেন। আমি ইতোমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি তাকে অব্যাহতির চিঠি দিয়ে দেয়ার জন্য। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন, তাই তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।’

এদিকে হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হেলেনা জাহাঙ্গীরের বাসায় মাদক উদ্ধার

আপডেট সময় ১১:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১