ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

মেয়র আইভীর বাড়িতে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

আকাশ জাতীয় ডেস্ক:

সদ্য মা হারানো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দেওভোগে মেয়র আইভীর বাসভবন ‘চুনকা কুঠিরে’ যান মন্ত্রী। পরে মেয়র আইভী ও শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর মা মমতাজ বেগম (৭৩) ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুতে শোকাহত মেয়র আইভী ও তার পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি মেয়রের উদ্দেশে বলেন, মা হারানোর বেদনা সহ্য করার মতো না। স্বজন যে হারায় সেই কষ্ট বোঝে। সবাই এই শোক কাটিয়ে উঠুক এ কামনা করি। মেয়র ও তার পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরু হুদা বাবুসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

মেয়র আইভীর বাড়িতে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

আপডেট সময় ১০:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১