ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের ৩ দিন পর নববধূর লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

শরীয়তপুরের ডামুড্যায় বিয়ের মেহেদীর রং না শুকাতেই লামিয়া (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার তার বিয়ে হয়েছিল।

পরিবারের দাবি, বৃহস্পতিবার সে নিজ বাড়ির ছাদে বিষপান করে। পরে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে ডামুড্যা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের চরপাতালিয়া গ্রামের আবু কালাম সরদারের মেয়ে লামিয়ার সঙ্গে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোল্লাকান্দি গ্রামের মৃত নুর মোহাম্মাদ বেপারীর দুবাই প্রবাসী ছেলে জহিরুল ইসলামের (২৮) বিয়ে হয়েছিল।

বৃহস্পতিবার সকালে বাবার বাড়িতে থাকা অবস্থায় বিষ খায় মেয়েটি। পরে পরিবারের লোকজন মেয়েকে খোঁজাখুঁজি করে, কোথাও না পেয়ে এক পর্যায়ে বাড়ির ছাদে লামিয়াকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে ডামুড্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মানসী সাহা তুলি তাকে মৃত ঘোষণা করেন।

নতুন বিয়ের পরে কেন সে বিষপান করে মৃত্যুবরণ করল তা কেউই বলতে পারছেন না।

ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ জানান, মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের ৩ দিন পর নববধূর লাশ

আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১