ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়ে থেকে ফিরেই হোটেল কোয়ারেন্টাইনে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি প্রত্যেকটি সিরিজ জিতে তিন ট্রফি নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল এবং টিম ম্যানেজমেন্ট। আর দেশে ফিরেই সরাসরি হোটেল কোয়ারেন্টাইনে অবস্থান করছেন সাকিব-মাহমুদউল্লাহরা। এখন তারা রয়েছেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে। সেখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষে আবারো মাঠে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টা নাগাদ টাইগারদের বহনকারী কাতার এয়ারলাইনস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গতকাল (বুধবার) রওয়ানা করেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন সাকিব-রিয়াদরা।

বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান বলেন ‘সকাল ৯.২০টায় বাংলাদেশ দলের বহনকারী বিমান এসে পৌঁছেছে। তারা (খেলোয়াড়) এখন থেকে বের হয়ে হোটেলে যাবে।’

হোটেলের তিনদিনের কোয়ারেন্টাইন কাটানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। অবশ্য সিরিজ শুরু হওয়ার আগে দুদিন অনুশীলন করার সুযোগও পাবেন মাহমুদউল্লাহ-সাকিবরা। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিম্বাবুয়ে থেকে ফিরেই হোটেল কোয়ারেন্টাইনে টাইগাররা

আপডেট সময় ১২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১