ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে তালগোল পাকিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র: ইমরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে আফগানিস্তান ইস্যু নিয়ে অনেক কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সাক্ষাৎকার মঙ্গলবার রাতে প্রচার করা হয়। তার এই সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন। সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তালগোল পাকিয়ে ফেলেছে।’

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক সমাধান খোঁজার চেষ্টারও সমালোচনা করেছেন ইমরান খান। তিনি বলেন, ‘আমার মতো অনেকেই বলেছে যে, এখানে কোনো সামরিক সমাধান নেই। তখন আমাদের সবাইকে যুক্তরাষ্ট্রবিরোধী বলা হলো। আমাকে বলা হলো তালেবান খান।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দর কষাকষির ক্ষমতা শেষ হয়ে গিয়েছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, ‘যখন আফগানিস্তানে দেড় লাখ ন্যাটো সৈন্য ছিল তখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমাধানের প্রতি নজর দেয়ার দরকার ছিল। কিন্তু যখন যুক্তরাষ্ট্র সৈন্য সরাতে শুরু করল, যখন আফগানিস্তান ছেড়ে যাওয়ার তারিখ ঘোষণা করল তখন তালেবান মনে করল যে, তারা জিতে গিয়েছে।’

সম্প্রতি আফগানিস্তানে তালেবানের তৎপরতা বেড়েছে। এ বিষয়ে ইমরান খানের কাছে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান যে, তালেবানের পুনরুত্থানকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন কিনা?

উত্তরে ইমরান খান বলেন, ‘রাজনৈতিক সমাধানই একমাত্র ভালো সমাধান হতে পারে যেটি অন্তর্ভুক্তিমূলক। অবশ্যই, তালেবান সরকারের অংশ হবে।’

তালেবানকে পাকিস্তান সামরিক, গোয়েন্দা ও আর্থিক সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইমরান খান বলেন, এই অভিযোগ করাটা ‘সম্পূর্ণ অন্যায়’।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল সে ব্যাপারে পাকিস্তানের কোনো হাত ছিল না। তখন আল কায়েদা ছিল আফগানিস্তান ভিত্তিক। পাকিস্তানে কোনো তালেবান জঙ্গি ছিল না। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ৭০ হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণে পাকিস্তানের অর্থনীনিতে ১৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।’

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিতে চলেছে যুক্তরাষ্ট্র। যার ফলে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি হতে চলেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালিয়েছিল সন্ত্রাসী সংগঠন আল কায়েদা। তার কিছুদিন পর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে তালগোল পাকিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র: ইমরান

আপডেট সময় ১২:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১