ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের বিয়ে করছেন কণ্ঠশিল্পী ন্যানসি

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ফের বিয়ে করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বুধবার (২৮ জুলাই) নিজের দ্বিতীয় সংসার ও বিচ্ছেদ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন ন্যানসি। সে সূত্র ধরে বিস্তারিত জানতে ন্যানসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তৃতীয় বিয়ের বিষয়টি নিজেই জানান। তবে এখনই পাত্রের তথ্য দিতে নারাজ এই তারকা।

ন্যানসি বলেন, ‘খুব দ্রুতই আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই। যদি সম্ভব হতো আগস্ট মাসেই সেটা করতাম। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদ দিতে চাই। ’

তিনি আরও জানান, সবাই তার বিচ্ছেদ নিয়ে পড়ে আছেন। কিন্তু তিনি সামনে তাকাতে চান।

‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখব কিনা ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সব কিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না’, যোগ করেন ন্যানসি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী ফেসবুকে লেখেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূরসম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম…। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুর ও হয়। ’

২০০৬ সালের জানুয়ারিতে ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। তাদের বিচ্ছেদের পর ২০১৩ সালে এই কণ্ঠশিল্পী ভালোবেসে ঘর বাঁধেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় একমাত্র কন্যাসন্তান আলী আফরিন নায়লা। ৮ বছরের মাথায় এই সংসারটিও ভেঙে গেল ন্যানসি। এবার তিনি ফের নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের বিয়ে করছেন কণ্ঠশিল্পী ন্যানসি

আপডেট সময় ১০:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১