ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননের সংকট সমাধানে দ্রুত সরকার গঠন করুন: হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের দাবি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট সমাধানের জন্য দ্রুত সরকার গঠন করতে প্রধানমন্ত্রী নাজিব মিকাতির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই দুই সংগঠন দ্রুত মন্ত্রিসভা গঠনের এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত সরকার গঠনের মাধ্যমে লেবাননের অর্থনৈতিক সংকট সমাধান এবং জনগণের জীবনমানের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা মোকাবেলা করা যাবে।

সোমবার লেবাননের জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে নাজিব মিকাতি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি স্থিতিশীল সরকার গঠন করা। লেবাননে ২০২০ সালের আগস্ট মাস থেকে এই পর্যন্ত মোট চারবার সরকার পরিবর্তন হয়েছে।

এদিকে, নতুন সরকার গঠনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য নাজিব মিকাতি গতকাল প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, “মিশেল আউনের সঙ্গে তার যে আলোচনা হয়েছে তাতে বেশিরভাগ ক্ষেত্রে অভিন্ন মতামত ছিল এবং ইনশাআল্লাহ আগামী দুই দিনের মধ্যে সফল কিছু বৈঠক হবে। আশা করি দেশের জন্য শিগগিরই নতুন সরকার গঠন করা সম্ভব হবে।”

এই বৈঠকের আগে মিকাতি প্রতিশ্রুতি দেন যে, প্রেসিডেন্টের সঙ্গে তার লাগাতার পরামর্শ ও বৈঠক চলবে যাতে দ্রুত নতুন সরকার গঠন করা যায়।

২০১৯ সাল থেকে লেবানন অর্থনৈতিক এবং গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। বিষয়টি এখন রেবাননের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননের সংকট সমাধানে দ্রুত সরকার গঠন করুন: হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের দাবি

আপডেট সময় ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১