ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছিনতাইয়ে বাধা দেয়ায় মুদি দোকানদারকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ছিনতাই করার সময় বাধা দেয়ায় এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী। এ সময় এলাকাবাসী ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

বুধবার ১১টার দিকে পৌর শহরের ৭নং ওয়ার্ডের লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মিজানুর রহমান মোকলেছ পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর শহরের লিচু বাগান এলাকায় মা টেলিকম নামে একটি দোকান পরিচালনা করতেন।

ছিনতাইকারী মো. রুবেল মিয়া ঝালকাটি জেলার রাজাপুর উপজেলার নইকাটি লেবুবুনিয়া বাজারের মো. শামছুল হকের ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ বলেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছিনতাইয়ে বাধা দেয়ায় মুদি দোকানদারকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০১:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১