ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ শিবিরে ধাক্কা, অজি সিরিজে নেই লিটন

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। পারিবারিক কারণে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিটন দাস খেলতে পারছেন না।

লিটনের শ্বশুর অসুস্থ হওয়ায় ইতোমধ্যে তিনি জিম্বাবুয়ে থাকা দলের জৈব-সুরক্ষা বলয় থেকে বেরিয়ে সোমবার দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এমনকি ঢাকায় ফিরে তিনি থাকবেন না সুরক্ষা বলয়ে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, এতে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হবে না লিটনের।

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া শর্ত অনুসারে, অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পা রাখার ১০ দিন আগে (সিরিজ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে) বাংলাদেশ দল, আম্পায়ার-ম্যাচ রেফারিসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই হিসেবে জিম্বাবুয়ে সফর থেকে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা সরাসরি টিম হোটেলে কোয়ারেন্টিনে ঢুকে যাবেন।

কিন্তু লিটন দেশে ফিরে যাবেন পরিবারের কাছে। সিরিজের প্রথম দিকে অবশ্য এমনিতেও তাকে পাওয়ার সম্ভাবনা ছিল না বাংলাদেশের। ঊরুর চোটে জিম্বাবুয়ে সফরের শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারেননি তিনি। সেরে উঠতে আরও সময় প্রয়োজন।

এর আগে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় সিএ কোনো ছাড় না দেওয়ায় মিডল অর্ডারের বড় ভরসাকে পাচ্ছে না বাংলাদেশ দল। পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন মুশফিক।

বাবার মৃত্যুর পর জিম্বাবুয়ে সিরিজের মাঝপথ থেকে দেশে ফেরা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও থাকছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে। চোটের জন্য নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দল আগামী বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে আসবে ঢাকায়। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩ অগাস্ট। সিরিজের ম্যাচ অফিসিয়ালরা এর মধ্যেই টিম হোটেলে কোয়ারেন্টিনে ঢুকে গেছেন।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ শিবিরে ধাক্কা, অজি সিরিজে নেই লিটন

আপডেট সময় ১০:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১