ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মশক নিয়ন্ত্রণে ডিএনসিসিতে আবারো চিরুনি অভিযান

আকাশ জাতীয় ডেস্ক:

মশক নিয়ন্ত্রণে আবারও চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। নিজেদের আওতাধীন ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে এই অভিযান।

মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। শুক্রবার ছাড়া ১০ দিনব্যাপী এ অভিযান পরিচালিত হবে।

সেলিম রেজা বলেন, করোনা মহামারির এ সময়ে কোনোভাবেই ডেঙ্গুর বিস্তার হোক এটা আমরা চাই না। এর জন্য সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সচেতন করতেই আমাদের এ ধরনের কার্যক্রম চলমান আছে। আমাদের ৫৪টি ওয়ার্ডে এক যোগে ৭ জুলাই পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। সর্বাত্মক এলাকায় লার্ভিসাইডিং করব, আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আগের থেকে এবার ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, মানুষ যদি একটু সচেতন হয়, তিন দিনে এক দিন জমা পানি ফেলে দেয় তাহলে ৮০ শতাংশ মশা নিয়ন্ত্রণ সম্ভব। সাধারণ নাগরিকদের সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিগত ১৯ তারিখেও আমাদের একটি অভিযান শেষ হয়েছে। এখন আবার একটি অভিযান শুরু করছি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রকৌশল বিভাগসহ প্রায় ৫ হাজার কর্মী এবারের অভিযানে অংশ নিচ্ছে।

অভিযান উদ্বোধনকালে অত্র ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মশক নিয়ন্ত্রণে ডিএনসিসিতে আবারো চিরুনি অভিযান

আপডেট সময় ১২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১