ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্বিন তাড়ানোর নামে যুবককে গলাটিপে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের হিজলায় জ্বিন তাড়ানোর নামে এক যুবককে গলা টিপে হত‌্যার অভিযোগ উঠেছে ফকির বেশধারী দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই ফকিরকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাসেল ঘরামী (৩০) ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা এবং নিজ জমিতেই কৃষিকাজ করতেন।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস‌্য লিটন গাজী বলেন, রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল তাকে জ্বিনে ধরেছে। এরপর সোমবার হিজলা গৌরবদী ইউনিয়নের বিছর গ্রাম থেকে জামাল শেখের ছেলে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দু’জন ফকির আনা হয় জ্বিন তাড়ানোর জন‌্য। জ্বিন ছাড়াতে গিয়ে এক পর্যায়ে রাসেলের গলা টিপে ধরেন ওই দুই ফকির। এসময় রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম‌্য চিকিৎসকের কাছে নেওয়া হলে রাসেলকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল বলেন, জ্বিন ছাড়াতে গিয়ে গলা টিপে হত‌্যার খবর শুনেছি। স্থানীয়রা ফকির বেশধারী ২৫ ও ২২ বছর বয়সী দুই যুবককে আটক করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্বিন তাড়ানোর নামে যুবককে গলাটিপে হত্যা

আপডেট সময় ১০:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১