ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লকডাউনে যাত্রী পরিবহন!

আকাশ জাতীয় ডেস্ক:

গোটাদেশ কঠোর বিধিনিষেধের আওতায়। করোনার সংক্রমণ ঠেকাতে জনগণকে অযথা ঘোরাঘুরি বন্ধ করতে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহণ।

এ সুযোগে পাবনার ভাঙ্গুরায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ঢাকায় লোক পরিবহনের প্রচারণা চালাচ্ছেন বেশ কিছু মাইক্রোবাস, প্রাইভেটকার মালিক ও চালকরা।

উপজেলাকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপে আব্দুল মালেক নামে একজন তার গাড়ির ছবিসহ লিখেছেন- ‘আগামীকাল থেকে নিয়মিতভাবে ভাঙ্গুরা হইতে ঢাকা হাইস ও নোহা গাড়ি চলাচল করবে। যদি কেউ ভাঙ্গুরা থেকে ঢাকা বা ঢাকা থেকে ভাঙ্গুরা আসতে চান তাহলে যোগাযোগ করুন (মালেক) ভাঙ্গুরা বাসস্ট্যান্ড ভাঙ্গুরা পাবনা।’

পোস্টে থাকা নম্বরে ফোন করলে আব্দুল মালেক জানান, ঢাকায় জনপ্রতি ভাড়া দেড় হাজার টাকা আর ঢাকা থেকে ফিরতে জনপ্রতি ভাড়া ১ হাজার ২শ টাকা। সাধারণত প্রতি হাইয়েস গাড়িতে ১০ থেকে ১২ জন যাত্রী পরিবহন করা হয়।

লকডাউনে বিধিনিষেধে চলাচলে সমস্যা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের এ বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তার সব সমস্যা ড্রাইভার সামলে নেবে। ঢাকায় চলাচলের জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছেন বলেও তিনি জানান। এছাড়া প্রাইভেটকারে ১০ হাজার টাকা রিজার্ভে ৩ থেকে ৪ জন যাত্রী পরিবহন করা হচ্ছে।

যাত্রী পরিবহনের এ ব্যবস্থার কোনো আইনগত বৈধতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, চলমান বিধিনিষেধে যাত্রী পরিবহনের কোনো সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে ভাঙ্গুরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লকডাউনে যাত্রী পরিবহন!

আপডেট সময় ১১:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১