ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ায় সেনা নিহত হওয়ার ঘটনায় তুরস্কের হুশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলে অতর্কিত হামলায় দুই সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। এ ঘটনায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলের আল-বাব এলাকায় তুরস্কের সেনাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে সাঁজোয়া যানে থাকা তুরস্কের দুই সেনা, আহত হয়েছে আরও দুইজন।

হামলার পর তাৎক্ষণিকভাবে গুলি ছুড়ে জবাব দিয়েছে তুর্কি সেনারা। এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে’।

তুরস্ক এ ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের সন্দেহ করছে। সিরিয়ার অভ্যন্তরে এমন ঘটনায় আসাদ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

তুরস্ক যে এলাকায় ২০১৬ সালে আইএস এবং কুর্দিশ পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি)- এর বিরুদ্ধে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ চালিয়েছিল সে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াইপিজিকে আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

সিরিয়ার উত্তরাংশ, ইরাকের উত্তরাংশ ও ইরানের উত্তরাংশ এই তিন রাষ্ট্রের উত্তরাংশ সংলগ্ন তুরস্কের বিস্তীর্ণ এলাকায় কুর্দিদের আবাসস্থল। কুর্দিরা পৃথক একটি জাতি। তবে চার রাষ্ট্রের ভেতরেই তাদের আবাসভূমির অবস্থান। যে কারণে ৭৫ বছর ধরে সংগ্রাম করার পরও তারা পৃথক জাতিসত্তা নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় সেনা নিহত হওয়ার ঘটনায় তুরস্কের হুশিয়ারি

আপডেট সময় ০৭:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১