ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

পরকীয়া প্রেম, স্বামী-স্ত্রী মিলে যুবককে খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ যুবক হত্যার রহস্য একদিনেই উদঘাটন করতে সক্ষম হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত ২ জনকে আটকও করেছে।

আটককৃতরা হলেন- শাহরাস্তির গঙ্গারামপুর গ্রামের মো. ফজলুর রহমান (৪৫) ও তার স্ত্রী আমেনা বেগম (৩০)।

আটককৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মৃত যুবক বেলায়েত হোসেন রিপনের সঙ্গে আটক আমেনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে রিপন আমেনা বেগমের সঙ্গে দেখা করতে যায়। আমেনার স্বামী ফজলুর রহমান এসময় তাকে দেখে ফেললে রিপন দৌড় দেয়। অল্পদূর সামনেই লাইলনের জালে আটকা পড়ে সে।

তখন ফজলুর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রিপনের মাথার পেছনের দিকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ফজলুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম মিলে রিপনের গলায় রশি লাগিয়ে টানা-হেঁচড়া করে বিলের মধ্যে পানিতে ভাসিয়ে দেয়।

তিনি বলেন, শুক্রবার সকালে রিপনের লাশ উদ্ধার করা হয়। এরপর পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আমরা ঘটনা সম্পর্কে জানতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

পরকীয়া প্রেম, স্বামী-স্ত্রী মিলে যুবককে খুন

আপডেট সময় ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১