ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিউবার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করুন: আমেরিকাকে চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কিউবার ওপর আমেরিকা যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে তা শিগগিরি প্রত্যাহার করে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বেইজিং বলেছে, মার্কিন এই নিষেধাজ্ঞার কারণে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে উঠবে। খবর-পার্সটুডের।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বর্তমানে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই এবং জনগণের ভোগান্তি লাঘবের ক্ষেত্রে জটিল অবস্থার মুখে রয়েছে কিউবা। কিউবা সরকারের প্রচেষ্টাকে চীন নিশ্চিতভাবে সমর্থন করে। এ অবস্থায় কিউবার অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের যে কোনো দেশের হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করে বেইজিং।

গত কয়েকদিন কিউবাতে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এবং তাতে অন্তত একজন নিহত ও কয়েকজন লোক আহত হয়েছে। এছাড়া, একশ’র বেশি মানুষকে আটক করা হয়েছে। মার্কিন অবরোধের কারণে গত ৩০ বছরের মধ্যে কিউবা এবারই সবচেয়ে মারাত্মক রকমের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। দেশটিতে বিদ্যুৎ এবং খাদ্যের দারুন ঘাটতি দেখা দিয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এ পরিস্থিতির জন্য মার্কিন অবরোধকে দায়ী করেছেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জনগণের ওপর নির্যাতন চালানোর জন্য হাভানা সরকারকে অভিযুক্ত করেছে। জবাবে কিউবার প্রেসিডেন্ট বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি মানবিক বিষয়ে আন্তরিক হতেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের আমলে কিউবার বিরুদ্ধে যে ২৪৩টি পদক্ষেপ নিয়েছেন তা বাতিল করে দিতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিউবার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করুন: আমেরিকাকে চীন

আপডেট সময় ০৬:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১