ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিডনিতে পুলিশের সঙ্গে লকডাউন বিরোধীদের সংঘর্ষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার সিডনি সহ গুরুত্বপূর্ণ আরো কয়েকটি শহরে হাজার হাজার মানুষ লকডাউনবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সিডনিতে শনিবার মাস্ক না পরেই বিক্ষোভকারীরা ভিক্টোরিয়া পার্ক থেকে টাউন হলের দিকে অগ্রসর হয়। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল ‘স্বাধীনতা’ ও ‘সত্য’। সূত্র, আল জাজিরা।

বিক্ষোভকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এটি অননুমোদিত প্রতিবাদ কর্মসূচি। এই বিক্ষোভ থেকে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, তারা বাকস্বাধীনতার অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে স্বীকার করে। কিন্তু স্বাস্থ্যবিধি ভঙ্গ করে এই বিক্ষোভ করা হচ্ছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘নিউ সাউথ ওয়েলস পুলিশের অগ্রাধিকার হচ্ছে, বৃহৎ সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষা করা।’

অস্ট্রেলিয়ায়, বিশেষ করে সিডনিতে কোভিড-১৯ এর প্রকোপ দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। গত চার সপ্তাহ ধরে সিডনিতে লকডাউন চলছে। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মানুষের প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করি। কিন্তু বর্তমানে আমরা মহামারি মোকাবেলা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিডনিতে পুলিশের সঙ্গে লকডাউন বিরোধীদের সংঘর্ষ

আপডেট সময় ০৬:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১