ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে ছিল। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এরপরও সেখানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এ ব্যাপারে দেশটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, ‘এটি খুবই শক্তিশালী ছিল। আমরা আতঙ্কিত। ’ তিনি আরও জানান, বাতাঙ্গাসের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত। এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা তারা জানেন। তবে সুনামির আশঙ্কা আছে কি না জানতে নিচু অঞ্চলগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আজকের ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্নি ফাদেরোগাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে

আপডেট সময় ০১:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১