ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুকুরের কামড়ে ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে মায়ের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে কুকুরের কামড়ে আহত নয়ন পাল (৩৪) নামে এক ওষুধ ফার্মেসির কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে বড় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে দুপুরে বিষপানে করে আত্মহত্যার চেষ্টা চালান মা মেঘনা পাল (৬০) । শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নয়ন পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের গৌতম পালের ছেলে। তিনি উপজেলা সদরের হাওলাদার ওষুধ ফার্মেসির কর্মচারী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৭দিন আগে নয়ন পালকে একটি কুকুর কামড় দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসায় তার অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে তার বৃদ্ধ মা মেঘনা পাল (৬০) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ শুক্রবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

প্রতিবেশী মেহেদী হাসান ও দিদার হোসেন বলেন, ছেলে নয়নের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মেঘনা পাল। বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার মৃত্যু হয়েছে।

তারা জানান, নয়নের বাবা ২০ বছর আগে মারা গেছেন। তার মা তাকে লালন পালন করে বড় করেছিলেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুকুরের কামড়ে ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে মায়ের আত্মহত্যা

আপডেট সময় ০৫:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১