ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন

আকাশ বিনোদন ডেস্ক :

পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে কতো দিন লাগবে সেটি এখনও অনিশ্চিত। সমস্ত পৃথিবীকে এখনও ভোগাচ্ছে করোনাভাইরাস। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ একটু বেশি সচেতন ছিল বিধায় তারা অনেকটা স্বাভাবিক জীবনযাপনের দেখা পেয়েছেন। কিন্তু অন্য দেশের তুলনায় বাংলাদেশে বর্তমানে আরও বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। কোভিড-১৯ সংক্রমণ যেভাবে বাড়ছে; ভবিষ্যৎ বলছে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে!

আসন্ন কোরবানির ঈদ হয়তো সবার মুখে সমান হাসি ফোটাবে না! কারণ একদিকে করোনার তাণ্ডব, অন্যদিকে সাধারণ মানুষের অর্থনৈতিক মন্দা ও দৈনতা।

করোনা ঊর্ধ্বগতির মধ্যে ঈদে নাড়ি টানে অনেকেই শহর ছাড়ছেন। প্রশ্নটা নিজেকেই করুন, আপনার পরিবার ও স্বজনদের বিপদে ফেললেন না তো?
এবার ঈদে অনেকের রুটি-রুজির নিশ্চয়তা নেই। অনেকেই আছেন যারা কবে তৃপ্তি করে দুই মুঠো খেতে পেরেছেন বলতে পারেন না। এবারের কোরবানির ঈদটা না হয় তাদের কথা চিন্তা করেই হোক! সামর্থ্যবানরা মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন হত-দরিদ্রদের মাঝে।

এতে যেমন অসচ্ছলদের ক্ষুধা মিটবে, তেমনি হবে মানবতার কল্যাণ। আর এই আত্মত্যাগই তো কোরবানির আসল মাহাত্ম্য!

সবার কাছে অনুরোধ, সাবধানতা মেনে ঈদ উদযাপন করুন। নিজে সুস্থ থাকুন। সরকারি বিধিনিষেধ মেনে চলুন। নিজের পরিবার স্বজনের সুরক্ষার নিশ্চিত করুন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন

আপডেট সময় ০১:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১