ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীর বুদ্ধিমত্তায় ধরা পড়ল ডাকাত

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবার রাত ২টায় শফিকুল ইসলামের বাড়িতে থেকে ডাকাতি করে পালানোর সময় রাসেল মিয়া (৩০) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাতি শেষে যাওয়ার সময় শফিকুল ইসলামের স্ত্রী ফুলকিছ বেগমের (৩০) বুদ্ধিমত্তায় ওই ডাকাতকে আটক করা হয়।

আটক ডাকাত সদস্য রাসেল মিয়া বরগুনা জেলার বামনা উপজেলার গোপখালী গ্রামের মৃত্যু আজিজ মিয়ার ছেলে।

সরজমিনে গিয়ে বাড়ির মালিক শফিকুল ইসলাম ও পুলিশ সঙ্গে কথা বলে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাত ২টায় ৭/৮ জনের একটি ডাকাতদল শফিকুল ইসলামের কলাপসিবল গেটের তালা কেটে বসত ঘরে ঢুকেই তাদের সবাইকে হাত-পা বেঁধে এক লাখ ২০ হাজার নগদ টাকা, দেরভরি স্বর্ণালংকার,ও একটি মোবাইল নিয়ে যাই।

ডাকাতি শেষে যাওয়ার সময় শফিকুল ইসলামের স্ত্রী ফুলকিছ বেগম (৩০) ডাকাত রাসেলকে ধরে চিৎকার করতে থাকে। তখন ফুলকিছ বেগমের চিৎকারে এলাকার মানুষ জড়ো হলে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাত রাসেলকে রেখেই বাকি ডাকাতরা পালিয়ে যাই। পরে পুলিশ এসে ডাকাত রাসেলকে উদ্ধার করে সরাইল থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, আইরলে একটি ডাকাতি হয়েছে। রাসেল মিয়া (৩০) নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। সে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারীর বুদ্ধিমত্তায় ধরা পড়ল ডাকাত

আপডেট সময় ১০:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১