ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পর্ক ভাঙার হতাশা থেকে বেরিয়ে আসার উপায় জানালেন শ্রাবন্তী

আকাশ বিনোদন ডেস্ক :

তার জীবনে প্রেমে এসেছে বারবার। কিন্তু সেই প্রেম ক্ষণস্থায়ী। বিয়ের বাঁধনে বাঁধা পড়লেও টেকেনি ভালোবাসা, তাই তো শ্রাবন্তীর তৃতীয় বিয়েও ভাঙবার মুখে। কিন্তু বিয়ে ভাঙলেও নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস এই অভিনেত্রী, পেশাদার জীবনে নিজের ব্যক্তিজীবনের প্রভাব পড়তে দেন না তিনি। কিন্তু হতাশা, সেটা তো মানবজীবনের খুব স্বাভাবিক একটা অনুভূতি। প্রত্যেক মানুষই কোনও না কোনও সময় হতাশ হন, আবার সেই হতাশা কাটিয়েও উঠেন। রোশনের সঙ্গে মনের দূরত্ব তৈরি হওয়ার পর গত ৯ মাস যাবত এক ছাদের তলাতেও থাকেন না শ্রাবন্তী। এই সময়কালে বারবার ইঙ্গিতবাহী বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই টলি নায়িকা। এবারও তার ব্যতিক্রম হল না।

হতাশা থেকে বেরিয়ে আসার উপায় বাতলে দিলেন শ্রাবন্তী। রবিবার ইনস্টাগ্রামে নিজের একটি লেটেস্ট ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, “হতাশ না হওয়ার সব থেকে ভাল উপায় হল, উঠে দাঁড়িয়ে নতুন কিছু করা।”

এই ছবিতে শ্রাবন্তীর দেখা মিলল কালো রঙের গাউনে। উন্মুক্ত বক্ষবিভাজিকা আর চোখের বাঁকা চাউনিতে ভক্ত মনে ছ্যাঁকা দিলেন নায়িকা, হালকা মেক-আপ আর খোলা চুলে মোহময়ী।

চলতি বছর বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানেও নাম লিখিয়েছিলেন এই টলি নায়িকা। বিজেপির টিকিটে লড়ে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বেহালার ঘরের মেয়ে হয়েও, তারপর রাজনীতি থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রাবন্তী। ভাঙা বিয়ে, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই ধাক্কা- এমন পরিস্থিতিতে শ্রাবন্তীর হতাশা থাকলে চমকে উঠবার কিছু নেই। কিন্তু প্রকাশ্যে এই নিয়ে আলোচনা করতে চান না নায়িকা।

শ্রাবন্তীর ভাঙা সম্পর্কের কথা কারো অজানা নয়। রাজীব বিশ্বাসের সঙ্গে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন, তবে সুখের ছিল সেই সম্পর্ক তেমনটা বলা যাবে না। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয় দু’জনের। সেই বছরই মডেল কিষাণ বিরাজকে বিয়ে করেন নায়িকা। কিন্তু এক বছর পরেই আলাদা হয় এই জুটির পথ। অবশেষে ২০১৯ সালের জানুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় দুজনের। এর মাস কয়েকের মধ্যেই রোশন সিং-কে বিয়ে করেন শ্রাবন্তী। এখন শোনা যাচ্ছে, এই বিয়ে বাদ দিয়ে একদম নতুন করে জীবন শুরু করতে চান অভিনেত্রী। সেই পথের সঙ্গী হিসেবে ইতিমধ্যেই অভিরূপ নাগ চৌধুরী বলে এক ব্যবসায়ীকে বেছে নিয়েছেন তিনি, এমনটাও শোনা যাচ্ছে। রোশন-শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ হবে কিনা সেই দিকেই নজর সকলের। এই জুটির মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২১ আগস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সম্পর্ক ভাঙার হতাশা থেকে বেরিয়ে আসার উপায় জানালেন শ্রাবন্তী

আপডেট সময় ১১:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১