ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুখবর দিলেন নেহা ধুপিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

বিয়ের ৬ মাসের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন নেহা ধুপিয়া। এবার বিয়ের পর ফের মা হতে চলেছেন নেহা। কালো পোশাকে স্পষ্ট ফুটে উঠেছে বেবিবাম্প। মেয়ে মেহেরকে সঙ্গে নিয়েই খুশির খবর ভক্তদের জানালেন নেহা ও অঙ্গদ বেদী।

তারকা জুটির দ্বিতীয় সন্তান আসার সুখবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছা ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বেবিবাম্পের ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘ছবির ক্যাপশন কী দেব তা ভাবতেই আমাদের দু-দিন লেগে গিয়েছে। তারপর যেটা মাথায় এল তা হল, ধন্যবাদ ভগবান।’

কিছুদিন আগেই মেয়ে মেহেরের আড়াই বছরের জন্মদিন পালনের ছবি সেশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নেহা। তখনও কিন্তু এই সুখবর দেননি অভিনেত্রী।

২০১৮ সালে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন নেহা ও অঙ্গদ বেদী। নভেম্বরের শেষেই তাদের কোলে আসে ফুটফুটে কন্যাসন্তান। বলিউডের সাহসী অভিনেত্রী নাকি বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। বি-টাউনের অন্দরে কাত পাতলেই শোনা গিয়েছিল সেই খবর। প্রথমে এই নিয়ে মুখ না খুললেও পরবর্তীকালে মেনে নিয়েছিলেন বিয়ের আগেই গর্ভবতী ছিলেন নেহা ধুপিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুখবর দিলেন নেহা ধুপিয়া

আপডেট সময় ১১:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১