ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে আইসিটি বিভাগ

আকাশ আইসিটি ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি যদি বেঁচে থাকতেন, অল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াত।

কিন্তু ঘাতকরা সে সুযোগ দেয়নি। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
আইসিটি বিভাগ এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার জনাব সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি আমরা। ইতোমধ্যে আইসিটি বিভাগ সব মন্ত্রণালয়ের মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে নাটোরের সিংড়ায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ ২৮ জন রোগীর মাঝে ১৪ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে তিনি সিংড়া ফিট অ্যান্ড ফাইন ইউথ ফ্রেন্ডস অ্যান্ডস ফ্যামিলি ও সিংড়া ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস ভবন উদ্বোধন করেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্য বঙ্গবন্ধু দিতেন তেমনি তারই সুযোগ্য কন্যা শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা জানেন, বোঝেন। এজন্য শ্রমজীবী, কর্মহীন মানুষদের সরকার মানবিক সহায়তা, খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সরকার এজন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। করোনাকালিন এ দুর্যোগে সরকার সবাইকে নিয়ে কাজ করছে। বিগত সব দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো।

তিনি বলেন, সিংড়ায় তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে জিমনেসিয়াম উদ্বোধন করা হলো। সুস্থ, সবল দেহ গড়ে তুলতে হবে। সিংড়াকে উন্নত, আধুনিক, নিরাপদ ও মানবিক সিংড়া গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সিংড়া উপজেলায় আমরা ১০ লাখ বৃক্ষরোপণ করেছি। দুই লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। আরো দুই লাখ মাস্ক বিতরণ করা হবে। ৪০টি করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, প্রফেসর আতিকুর রহমান, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসানুজ্জামান, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিংড়া পৌরসভার ৫৭১ জন শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ শ্রমিক নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে আইসিটি বিভাগ

আপডেট সময় ১০:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১