ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবকে নিয়ে লোকে প্রশ্ন তোলার সাহস পায় কীভাবে: মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিষেধাজ্ঞা থেকে ফেরার পরে যেন খেই হারিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। ঠিকমতো অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারছিলেন না।

আর এতেই হতাশ হয়ে পড়েন তার ভক্তরা। কেউ কেউ তো সাকিবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন।

তবে এবারের চলমান জিম্বাবুয়ে সিরিজে সাকিব আল হাসান নিজের জাত চেনালেন আরেকবার। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে চাপের মুখে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। ১০৯ বলে ৮ চারে সাজানো সেই ইনিংসে ভর করেই হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ। আর এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে জিতেছে সিরিজও।

এদিন সাকিবের হয়ে শুধু তার ব্যাটই কথা বলেনি, বলেছেন তার সতীর্থ মুশফিকুর রহিম। ম্যাচ জেতার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব ও বাংলাদেশ দলের প্রশংসা করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানেই সাকিবের সমালোচনাকারীদের নিয়েও একটা প্রশ্ন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সিরিজ জয়ের জন্য অভিনন্দন আমার ছেলেদের। ফর্ম সাময়িক, জাতটা স্থায়ী। আমি বুঝি না, কয়েক ইনিংস ব্যর্থ হলেই লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কীভাবে? সে একজন কিংবদন্তি এবং চিরদিনই বাংলাদেশের জন্য কিংবদন্তি হয়ে থাকবে। ওয়েল ডান সাকিব, মাই বয়!

প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ম্যাচটি খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না মুশফিক। করোনাক্রান্ত বাবা-মায়ের পাশে থাকতে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দেশে ফেরেন মুশফিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাকিবকে নিয়ে লোকে প্রশ্ন তোলার সাহস পায় কীভাবে: মুশফিক

আপডেট সময় ০৯:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১